ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা করা হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালদা নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে চারজনকে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে সালদা নদী সীমান্ত শূন্য লাইনে এ ঘটনা ঘটে। রোববার দুপুর দেড়টার দিকে বিজিবির পক্ষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম।

এস এম শরিফুল ইসলাম জানান, রোববার সকালে এক নারী ও তিন শিশুসহ চারজন সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সালদা নদী বিওপির নিয়মিত টহল দল শূন্য লাইনের কাছে তাদের শনাক্ত করে। পরে বিজিবি সদস্যরা তাদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে।

তিনি আরো জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad