ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুষ্টিয়াী দৌলতপুরে মহিষ বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে ছেলের টর্চলাইটের আঘাতে মো. বানেজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার রাত ৯ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বানেজ উদ্দিন ওই এলাকার গ্রামপুলিশ চৌকিদার হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত রাজীব (২৮) নিহতের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বানেজ উদ্দিন একটি মহিষ বিক্রি করেন। রোববার রাতে সেই মহিষ বিক্রির টাকা বাবার কাছে দাবি করেন ছেলে রাজীব। তবে বানেজ উদ্দিন টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাজীব তার হাতে থাকা একটি ভারী টর্চলাইট দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে বানেজ উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad