মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মালয়েশিয়ায় বহুতল ভবনে কাজ করার সময় নিচে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে কুয়ালালামপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিল্লাত হোসেন (৪২) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে তিনি মালয়েশিয়ায় যান এবং কুয়ালালামপুরে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান মিল্লাত হোসেন।

নিহতের ভাই মো. শরীফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারে স্বচ্ছলতা ফেরাতে দীর্ঘদিন ধরে প্রবাসে কঠোর পরিশ্রম করছিলেন তার ভাই। কাজের সময় ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর এলাকায় পৌঁছালে নিহতের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ দাবি করেছেন পরিবারের সদস্যরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad