এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাতে কাজ করছে সরকার: নুরুল হক

এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাতে কাজ করছে সরকার: নুরুল হক
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে এক কোটি কর্মী বিদেশে পাঠাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

তিনি বলেন, কোন দেশে কোন ধরনের কর্মীর চাহিদা রয়েছে, তা চিহ্নিত করা হচ্ছে। সেই অনুযায়ী কর্মীদের প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার দুপুরে গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিদেশে যেতে গিয়ে দালালের মাধ্যমে প্রতারণার শিকার হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বিদেশগামী কর্মীদের প্রক্রিয়া সহজ করা হচ্ছে। দালালের দৌরাত্ম্য বন্ধে বিএমইটির কার্যক্রম অনলাইনের আওতায় আনা হচ্ছে।

আরও পড়ুন

এজেন্সিগুলোকে জবাবদিহির মধ্যে আনতে বিভিন্ন এলাকায় স্বীকৃত সাব-এজেন্সি দেওয়ার সুযোগ রাখা হবে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. ইরফান-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণঅধিকার পরিষদের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিকালে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নুরুল হক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার নেতারা বক্তব্য দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad