বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় স্ত্রীকে মারধর, স্বামী গ্রেপ্তার

বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় স্ত্রীকে মারধর, স্বামী গ্রেপ্তার
অভিযুক্ত জহিরুল ইসলাম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে মানা করায় মরিয়ম বেগম (২২) নামের এক গৃহবধুকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জহিরুল ইসলামকে গ্রেপ্তার করছে পুলিশ।

মঙ্গলবার ভোররাতে কাঞ্চনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়।  এর আগে মরিয়ম বেগম বাদী হয়ে রামগঞ্জ থানায় স্বামী জহিরুল ইসলামকে আসামি করে একটি মামলা করেন।

স্থানীয় ও প্রতক্ষদশীরা জানায়, বিগত ২বছর পূর্বে চট্টগ্রামের মরিয়মকে বিয়ের পর রামগঞ্জে নিয়ে আসে জহিরুল। পরে ওয়াপদা টেকের পাশে ঘর করে সংসার পাতে তারা। তাদের পরিবারে ৫ মাসের সন্তান রয়েছে। জহিরুল প্রায়ই গৃহবধূ মরিয়মের উপর নির্যাতন চালাতো। সে মাদক ব্যবসার সাথে জড়িত এবং মাদকসেবী বলেও জানান স্থানীয়রা।

ঘরে ৫ মাসের শিশু থাকায় রোববার দিবাগত রাতে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে যেতে মানা করেন মরিয়ম। এতে ক্ষিপ্ত হয়ে জহিরুল লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে স্ত্রী মরিয়মের হাত-পা ভেঙ্গে দেয়। এসময় তার কান্নাকাটি শুনে স্থানীয়রা ঘটনাস্থলে আসলে পালিয়ে যায় সে।

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত জহিরুল ইসলাম বর্তমানে হাজতে রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad