সাভারে চলন্ত মাইক্রোবাসে আগুন

সাভারে চলন্ত মাইক্রোবাসে আগুন
সাভারে একটি চলন্ত মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাভারের হেমায়েতপুরে চলন্ত একটি নোয়া (মাইক্রোবাস) গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনে সূত্রপাত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হেমায়েতপুরের পাশে আলমনগর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, গাবতলী থেকে সাভারগামী একটি নোয়া মাইক্রোবাস আলমনগর এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে চালক দ্রুত গাড়িটি সড়কের পাশে থামিয়ে দেন। এ সময় গাড়িতে থাকা সব আরোহী দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫ থেকে ৭ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর