আবু সাঈদ জুলাই বিপ্লবের রুহানি নেতৃত্ব: নাহিদ

আবু সাঈদ জুলাই বিপ্লবের রুহানি নেতৃত্ব: নাহিদ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

আবু সাঈদ আমাদের শহীদদের ইমাম, জুলাই বিপ্লবের রুহানি নেতৃত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার জুলাই শহীদ দিবসে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদসহ শীর্ষ নেতারা ।

নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪ সালের এই দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ স্বৈরাচারী হাসিনার দমননীতির বিরুদ্ধে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন। বুকে গুলি নিয়ে তিনি শাহাদাত বরণ করেন। তার আত্মত্যাগে গণআন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘মুক্তির সোপানতলে হাজারো প্রাণের বলিদান হয়েছে। তাদের অগ্রসেনানী ছিলেন আবু সাঈদ। আমরা শহীদ মুগ্ধ, ওয়াসিম, ফারহান ফায়াজ, নাঈমা সুলতানা, রিয়া গোপ, হৃদয় চন্দ্র তরুয়াসহ সব শহীদ ও ৩০ হাজার আহতকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক, পেশাজীবী, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, আলেম সমাজ, নারী, প্রবাসী, শিক্ষার্থীদের প্রতিও শ্রদ্ধা জানাই।’

শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, ‘শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়া আমাদের দায়িত্ব। জুলাই-পরবর্তী সময়ে আমরা বিচার ও সংস্কার প্রত্যাশা করি। নির্বাচন হয়েছে। বিচার ও সংস্কার অধরা। আবু সাঈদের মামলার রায় হয়েছে। তা কার্যকর হয়নি। দ্রুত আপিল নিষ্পত্তি করে রায় কার্যকর করতে হবে। জনগণ এ রায়ের বাস্তবায়ন দেখতে চায়। মামলার আসামি শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানাই।’

কবর জিয়ারত শেষে এনসিপির নেতারা আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের সার্বিক খোঁজখবর নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর