মাভাবিপ্রবিতে টাইমস অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাভাবিপ্রবিতে টাইমস অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: টাইমস
Advertisement
Advertisement

টাইমস অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. আনিছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মনির মোর্শেদ, বিএনসিসির পরিচালক মো. নান্নুর রহমান, এস্টেট পরিচালক আবু জাফর শিবলী, সহকারী প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। এ ছাড়া মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির সহসভাপতি, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও টাইমস অব বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. এরশাদ।

আরও পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার পর উপস্থিত শিক্ষক, সাংবাদিক ও অতিথিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য মো. আনিছুর রহমান বলেন, ‘সাংবাদিকদের সমাজের চোখ বলা হয়। সংবাদমাধ্যমের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রের বাস্তব চিত্র জানা যায়। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে টাইমস অব বাংলাদেশ সমাজ ও রাষ্ট্রকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।’

তিনি আরও বলেন, অনাচার-অবিচার দূরীকরণ, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমাজের শৃঙ্খলা রক্ষায় সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। টাইমস অব বাংলাদেশ ক্যাম্পাসের ইতিবাচক কর্মকাণ্ড ও অর্জন দেশ-বিদেশে তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রক্টর ড. মনির মোর্শেদ বলেন, টাইমস অব বাংলাদেশকে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক অভিনন্দন জানাই। সত্য ও নির্ভীকভাবে সংবাদ প্রকাশের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর