মাগুরা ও ঝিনাইদহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মাগুরা ও ঝিনাইদহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মাগুরা ও ঝিনাইদহে আলাদা ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

মাগুরার সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের মঠবাড়ী গ্রামে মামাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে হুজাইফা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়। সে সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা গ্রামের মো. টিটুল বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে হুজাইফা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর জানতে পারেন, বাড়ির পাশের নির্মাণাধীন বাইপাস সড়ক প্রশস্তকরণের জন্য খনন করা গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে সে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী মো. ইমরান মীর জানান, পাশের একটি ভবনে কাজ করার সময় তিনি দেখতে পান এক শিশু হুজাইফাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। পরে দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আসাদুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

অন্যদিকে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভৈরবা শ্রীপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে আরিসান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মনিরুজ্জামান মনিরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কয়েকজন বান্ধবীর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে আরিসান। একপর্যায়ে সবার অজান্তে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad