তেঁতুলিয়ায় ১৩টি জাল পাসপোর্টসহ যুবক গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১৩টি জাল পাসপোর্টসহ যুবক গ্রেপ্তার
১৩টি জাল পাসপোর্টসহ সাদিকুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১৩টি জাল পাসপোর্টসহ সাদিকুল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার রণচন্ডী ইসলামপুর এলাকা থেকে সাদিকুলকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, সকালে তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী ইসলামপুর এলাকা থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির কাছে জাল পাসপোর্ট রয়েছে। খবর পাওয়ার পর ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে তেঁতুলিয়া মডেল থানাকে জানায়।

পরে তথ্যের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ১৩টি জাল পাসপোর্টসহ সাদিকুলকে আটক করে পুলিশ। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান বলেন,জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩টি জাল পাসপোর্টসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জাল পাসপোর্টের উৎস ও পলাতক দুই সন্দেহভাজনসহ সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad