চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও সামুদ্রিক মাছসহ ১৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালী থানার শেখেরখীল মাছ ঘাট সংলগ্ন এলাকায় রাত ১২ টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকার সাতটি ট্রলিং জাল ও ২ হাজার ১০০ কেজি সামুদ্রিক মাছসহ ১৩ জন জেলেকে আটক করা হয়।
জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, জাল, মাছ ও আটককৃত জেলেদের পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


