‘দীপ্ত স্টার হান্ট’: ফাইনালে ৮ নতুন প্রতিভা

‘দীপ্ত স্টার হান্ট’: ফাইনালে ৮ নতুন প্রতিভা
‘দীপ্ত স্টার হান্ট’ রিয়েলিটি শোর সেরা ১০ প্রতিযোগী । ছবি: দীপ্ত টিভি
Advertisement
Advertisement

বেসরকারি চ্যানেল দীপ্ত টিভিতে চলছে অভিনয় প্রতিভা খোঁজার রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে উঠেছেন ৮ জন। তারা হলেন– সানজিদা চৌধুরী, নূপূর আহসান, ফারিহা রহমান, শেখ ফারিয়া হোসেন, শফিউল রাজ, হাফিজ রহমান, সাকিব হোসেন ও শিমুল বিশ্বাস।

‘দীপ্ত স্টার হান্ট’ প্রতিযোগিতার শীর্ষ ১০ প্রতিযোগীর পারফরম্যান্স নিয়ে দুই পর্ব সাজানো হয়। এরমধ্যে শনিবার (২৬ এপ্রিল) প্রচারিত পর্বে বিচারকদের রায়ে আট জন ফাইনালের জন্য নির্বাচিত হয়েছেন।

(বাঁ থেকে) শিহাব শাহীন, রাফিয়াত রশিদ মিথিলা ও তারিক আনাম খান । ছবি: দীপ্ত টিভি

প্রধান তিন বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেতা তারিক আনাম খান, পরিচালক শিহাব শাহীন ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অতিথি বিচারক হিসেবে শীর্ষ দশের দুই পর্বে ছিলেন অভিনেতা ইন্তেখাব দিনার ও পরিচালক চয়নিকা চৌধুরী।

‘দীপ্ত স্টার হান্ট’ প্রতিযোগিতার বিজয়ীরা পাবেন বড় পর্দার সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ। বিজয়ীদের সঙ্গে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করবে কাজী মিডিয়া লিমিটেড, যেখানে তারা নিয়মিতভাবে অভিনয়ের বিভিন্ন মাধ্যমে কাজের সুযোগ পাবেন।

‘দীপ্ত স্টার হান্ট’ রিয়েলিটি শোর সেরা ১০ প্রতিযোগী । ছবি: দীপ্ত টিভি

দীপ্ত টিভিতে প্রতি শুক্র ও শনিবার রাত ১০টায় দেখা যাচ্ছে ‘দীপ্ত স্টার হান্ট’। ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতেও দর্শকরা উপভোগ করতে পারছেন এই রিয়েলিটি শো।

অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন ইসমাত জেরিন চৈতি। নির্বাহী প্রযোজনায় সাইফুর রহমান সুজন ও পরিচালনায় ওয়াহিদুল ইসলাম শুভ্র।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad