‘রাজনৈতিক মামলার’ তালিকা প্রকাশ হবে ওয়েব সাইটে

‘রাজনৈতিক মামলার’ তালিকা প্রকাশ হবে ওয়েব সাইটে
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বিগত সরকারের সময় দায়ের করা যেসব ‘রাজনৈতিক হয়রানিমূলক মামলা’ প্রত্যাহার করা হবে, সেগুলো শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করবে আইন মন্ত্রণালয়। এসব মামলা  ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্টে দায়ের করা হয়েছিল।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটি ইতোমধ্যে ‘রাজনৈতিক হয়রানিমূলক মামলা’র একটি তালিকা তৈরি করেছে।

রোববার (২৭ এপ্রিল) সচিবালয়ে এ সংক্রান্ত কমিটির দ্বাদশ সভায় ওই সিদ্ধান্ত হয়।

আইন উপদেষ্টা আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও ৫১৭টি মামলা প্রত্যাহার করার সুপারিশ করা হয়। এ নিয়ে গত চার মাসে মোট ৮ হাজার ৮৩২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এই কমিটি।

সভায় জানানো হয়, এসব মামলার প্রতিটিতে গড়ে কমপক্ষে ৫০ জনকে আসামি করা হয়েছে। এ হিসেবে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় পাঁচ লাখ নেতাকর্মী এসব মামলার আসামি ছিলেন।

বর্তমানে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগে বা [solicitor.lawjusticediv.gov.bd] ই-মেইলে সরাসরি আবেদন করেও মামলা প্রত্যাহার করা যাচ্ছে। মামলার এজাহার ও অভিযোগপত্রের ‘সার্টিফাইড কপি’ সংগ্রহে সমস্যা হলে মামলা প্রত্যাহারের দরখাস্তের সঙ্গে এজাহার ও অভিযোগপত্রের ‘সার্টিফাইড ফটোকপি’ও দাখিল করা যাবে বলে কমিটি সিদ্ধান্ত নেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad