অ্যালেক্স গারল্যান্ডের সায়েন্স ফিকশন সিনেমায় আসছেন জেনডায়া

অ্যালেক্স গারল্যান্ডের সায়েন্স ফিকশন সিনেমায় আসছেন জেনডায়া
ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

সায়েন্স ফিকশন ঘরানায় ফিরছেন হলিউড তারকা জেনডায়া। নির্মাতা অ্যালেক্স গারল্যান্ডের পরিচালনায় এ২৪-এর নতুন একটি সায়েন্স ফিকশন সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটির চিত্রনাট্যও লিখবেন গারল্যান্ড। ২০২৭ সালে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সিনেমাটির নাম বা কাহিনি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। জেনডায়া এর আগে এই প্রযোজনা প্রতিষ্ঠান এ২৪-এর জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’য় অভিনয় করেছেন জেন্ডায়া। তিন মৌসুম পর চলতি বছর সিরিজটির সমাপ্তি ঘটে। এ ছাড়া রবার্ট প্যাটিনসনের সঙ্গে ‘দ্য ড্রামা’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ১৩ কোটি ৫০ লাখ ডলার আয় করে বক্স অফিসে সাফল্য পেয়েছে।

অন্যদিকে এ২৪-এর সঙ্গে গারল্যান্ডের দীর্ঘদিনের কাজের সম্পর্ক রয়েছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ২০২৪ সালের সায়েন্স ফিকশন সিনেমা ‘এক্স মাকিনা’, ‘সিভিল ওয়ার’, ‘মেন’ ও ‘ওয়ারফেয়ার’।

এ২৪-এর প্রযোজনায় গারল্যান্ডের আরেকটি বড় প্রকল্প ভিডিও গেম ‘এলডেন রিং’-এর চলচ্চিত্র রূপান্তর। এতে অভিনয় করছেন কিট কনর, কেইলি স্পেনি, বেন হুইশ, নিক অফারম্যান ও টম বার্ক। সিনেমাটির শুটিং গত ৩০ জুলাই শেষ হয়েছে। ২০২৮ সালের মার্চে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘দ্য ড্রামা’র পাশাপাশি ২০২৬ সালের আলোচিত দুটি চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ ও ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’তেও অভিনয় করেছেন জেনডায়া। দুটি সিনেমাই বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে। এদিকে ডেনিস ভিলনুভ পরিচালিত ‘ডিউন’ সিরিজের তৃতীয় সিনেমা ‘ডিউন: পার্ট থ্রি’ মুক্তি পাবে আগামী ১৬ ডিসেম্বর।

‘অ্যানিহিলেশন’ ও এফএক্সের সিরিজ ‘ডেভস’-এর মতো সায়েন্স ফিকশনধর্মী কাজের জন্য পরিচিত গারল্যান্ডের এই ঘরানায় ফেরার খবরে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে তার নতুন সিনেমার কারণে ‘২৮ ইয়ারস লেটার’ সিরিজের তৃতীয় কিস্তির কাজ আরও পিছিয়ে যেতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad