চবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে মেডিকেল কর্নার চালু

চবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে মেডিকেল কর্নার চালু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে মেডিকেল কর্নার উদ্বোধন করেন উপাচার্য। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি মেডিকেল কর্নার চালু করা হয়েছে।

রোববার রাত ৮টায় হলের সেমিনার কক্ষে আয়োজিত ‘মেডিকেল কর্নার উদ্বোধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে মেডিকেল কর্নারের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন। সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট ও হল সংসদের সভাপতি অধ্যাপক মো. আনোয়ার হোসেন মিঝি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, গবেষণাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি গবেষণামুখী হওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি হল সংসদের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরও প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন বলেন, এ হলের প্রতি সবার বিশেষ মমত্ববোধ রয়েছে। হল সংসদের নতুন উদ্যোগগুলো ইতিবাচক ধারা সৃষ্টি করেছে। তিনি শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি ক্যাম্পাসে চলাফেরায় সতর্ক থাকার পরামর্শ দেন।

এ সময় চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইমরান হোসেন আফনান এবং হল সংসদের ভিপি সুমাইয়া নুসরাত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হলের কৃতী খেলোয়াড় শ্রুতিরাজ চৌধুরী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।

এতে হলের আবাসিক শিক্ষক, চাকসু ও হল সংসদের প্রতিনিধিরা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর