টেন্ডারের ৫ মাস পরও শুরু হয়নি জাবির সীমানা প্রাচীর নির্মাণ

টেন্ডারের ৫ মাস পরও শুরু হয়নি জাবির সীমানা প্রাচীর নির্মাণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মনপুরা লেক ও গেরুয়া এলাকায় সীমানা প্রাচীর নির্মাণের টেন্ডার শেষ হওয়ার প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও কাজ শুরু হয়নি। সীমানা নির্ধারণ, সার্ভেয়ার নিয়োগ ও বৃষ্টির কারণে কাজ আটকে আছে। এ নিয়ে এস্টেট ও প্রকৌশল দপ্তরের মধ্যে দায় চাপানোর অভিযোগ উঠেছে।

প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের অনুমতিপত্র (ওয়ার্ক অর্ডার) দেওয়া হয়। ‘কোবা আরডি’ ও ‘মেসার্স আজমস’কে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, মনপুরা লেক এলাকায় ১ হাজার ৫০০ ফুট ও গেরুয়া এলাকায় ৭৫০ ফুট সীমানা প্রাচীর নির্মাণ করা হবে।

গত ৫ জুলাই গেরুয়া গেট এলাকায় ‘মেসার্স আজমস’কে সার্ভেয়ারের মাধ্যমে সীমানা চিহ্নিত করে দেওয়া হয়। এরপরও কাজ শুরু হয়নি।

প্রকল্প কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মো. আশিকুর রহমান বলেন, ‘সার্ভেয়ার নিয়োগের জটিলতায় এতদিন কাজ শুরু করা যায়নি। বর্তমানে সীমানা-সংক্রান্ত সমস্যা সমাধান হয়েছে। সার্ভেয়ার নিয়োগের পর ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে।’

আরও পড়ুন

বৃষ্টির কারণেও নির্মাণকাজ ব্যাহত হচ্ছে বলে জানান তিনি। তার ভাষ্য, ‘এলাকাবাসীর সঙ্গে সৃষ্ট বিরোধ মীমাংসা করা হলেও নতুন করে বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে। এতে কাজের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সোহেল রানা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সীমানা প্রাচীর নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে। সংশ্লিষ্টদের দ্রুত কাজ শুরুর নির্দেশনা দেওয়া হবে।’

প্রকৌশল দপ্তর সূত্রে আরও জানা গেছে, সীমানা প্রাচীর নির্মাণ ও সংস্কারে এর আগে আরও তিনটি বাজেট অনুমোদন করা হয়েছে। এর মধ্যে মীর মশাররফ হোসেন হল গেট থেকে বিপিএটিসি ও ডেইরি গেট পর্যন্ত সড়কের সীমানা প্রাচীর উঁচুকরণ কাজও রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর