মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: আইজিপি

মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: আইজিপি
Advertisement
Advertisement

সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পুলিশ সদস্যদের সন্তানদের এ বৃত্তি দেওয়া হয়।

আইজিপি বলেন, ‘মেধা মানুষকে এগিয়ে দেয়। কিন্তু সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ মানুষকে সত্যিকারের মহান করে তোলে। তাই শুধু ভালো শিক্ষার্থী হলে চলবে না, ভালো মানুষও হতে হবে।’

তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি মোবাইল, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট গেমে অতিরিক্ত আসক্তি এড়িয়ে চলার পরামর্শ দেন।
আইজিপি বলেন, ‘প্রযুক্তি তোমরা ব্যবহার করবে। প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকবে।’

দুই বছরে বাংলাদেশ পুলিশের মেধাবৃত্তি পেয়েছেন মোট ২ হাজার ১১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকায় থাকা ৩৬০ জনকে শনিবার আনুষ্ঠানিকভাবে বৃত্তি দেওয়া হয়েছে। অন্যদের সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মাধ্যমে বৃত্তি দেওয়া হবে।

২০২৪ সালে এসএসসিতে ৮০১ জন ও এইচএসসিতে ২৭২ জন এবং ২০২৫ সালে এসএসসিতে ৮৪৫ জন ও এইচএসসিতে ১৯৫ জন এ বৃত্তি পেয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর