নিউইয়র্কে সম্মাননায় ভূষিত দিনাত জাহান মুন্নী

নিউইয়র্কে সম্মাননায় ভূষিত দিনাত জাহান মুন্নী
নিউইয়র্কে ফোবানার বিশেষ সম্মাননায় ভূষিত দিনাত জাহান মুন্নী।
Advertisement
Advertisement

দেশের প্রতি সম্মান ও বাংলাদেশের সংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নিউইয়র্ক ফোবানার বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। গত ৪ সেপ্টেম্বর তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত মুন্নী বলেন, ‘একজন শিল্পী হিসেবে, একজন বাংলাদেশের মানুষ হিসেবে আমি যে সম্মাননা পেয়েছি, তা আজীবন শ্রদ্ধার সঙ্গে মনে থাকবে আমার। যারা আমাকে এই সম্মাননায় ভূষিত করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। দেশের কল্যাণে আজীবন যেমন কাজ করে যাব, ঠিক তেমনি দেশের সংগীতাঙ্গনের জন্যও আজীবন নিবেদিত থেকে কাজ করে যাব। সবার দোয়া ও ভালোবাসা চাই।’

মুন্নীর কণ্ঠে সিনেমার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ও প্রিয় আমি তোমার হতে চাই’, ‘সব কথা বলে না হৃদয়’, ‘ভালোবাসায় বুক ভাসাইয়া’, ‘মন চায় মন চায়’ ও ‘এক কাপ চা’।
সর্বশেষ কবির বকুলের লেখা ও ইমরান মাহমুদুলের সুরে শাবনূর অভিনীত সিনেমা ‘রঙ্গনা’র একটি গানে কণ্ঠ দেন মুন্নী। বেশ কিছুদিন বিরতির পর যুক্তরাষ্ট্রে বসেই নতুন আরেকটি সিনেমায় গান গেয়েছেন তিনি। গাজী রাকায়েত নির্মিত সিনেমাটির নাম ‘মানুষটিকে দেখ’। এতে ‘ভালোবাসি ভালোবাসি’ শিরোনামের গানটি গেয়েছেন মুন্নী। গানটির কথা ও সুর করেছেন কবির বকুল।

এদিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারের সন্তানদের মধ্যে যাদের গান শেখা ও গাওয়ার আগ্রহ রয়েছে, তাদের নিয়ে বাংলাদেশের শেকড়ের গান করার উদ্যোগ নিয়েছেন মুন্নী। এরই মধ্যে তার কাছে অনেকে গান শিখছেন। যারা শুদ্ধ বাংলা বলতে পারেন না, তাদের বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টসের (বিপা) মাধ্যমে শুদ্ধ বাংলা শেখার সুযোগও করে দিচ্ছেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর