সাতক্ষীরায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সাতক্ষীরায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি আশংকাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার বিকালে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  সোমবার শিশুটির মা বাদী হয়ে একই গ্রামের আহসান উল্লাহ নামে (১৬) এক কিশোরকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেছেন।

আহসান উল্লাহ সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপাড়া গ্রামের হবিবুর রহমানের ছেলে।

শিশুটির পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, প্রতিবেশী কিশোর আহসান উল্লাহ রোববার বিকালে শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে রফিকুল নামে একজনের একতলা ভবনের ছাদে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে ধর্ষণ করে।

আরও পড়ুন

শিশুটির কান্না শুনে তার চাচী এগিয়ে এলে অভিযুক্ত আহসান উল্লাহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুদেষ্ণা সরকার জানান, শিশুটির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, এ ঘটনায় জড়িত আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর