গাজীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৪

গাজীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৪
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

গাজীপুরের কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ আহত হয়েছেন দুজন।

শনিবার দুপুরে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কালিয়াকৈর থেকে ৪-৫ জন যাত্রী নিয়ে সিএনজিটি পার্শ্ববর্তী উপজেলার শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর থানার বংখুড়ি গ্রামে গ্রামের হাসেম মিয়ার ছেলে আসদুল (১৮) ও তার মা নাছিমা (৪৫)।

কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা খন্দকার মনিরুজ্জামান ‘টাইমস অব বাংলাদেশকে জানান, নিহতদের মধ্যে দুজনের নাম-পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর