দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন সন্দেহজনক এবং ১ জন নিশ্চিত হাম রোগী ছিলেন। একই সময়ে নতুন করে আরও ৮৭৯ জন সন্দেহজনক এবং ৯০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা বিভাগের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ ২০২৬ থেকে রোববার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ১১ হাজার ৪৮০ জনে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ১৩ হাজার ৫০০ জন। এই সময়ের মধ্যে হাম ও উপসর্গে দেশে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সন্দেহজনক…
Author: টাইমস রিপোর্ট
নতুন শিক্ষাব্যবস্থায় শুধু পাঠ্যবই নয়, প্রতিটি বিষয়ের সঙ্গে থাকবে শিক্ষক গাইড, ওয়ার্কবুক, রেমিডিয়াল গাইড এবং ভিডিও লেসন বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের চারটি নতুন পাঠ্যপুস্তকের কাঠামো চূড়ান্তকরণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার ২০২৮ সালের জন্য একটি যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় শিক্ষাক্রম প্রণয়নে কাজ করছে। বর্তমানে যে পাঠ্যবইগুলো প্রস্তুত করা হচ্ছে, সেগুলো ভবিষ্যতের পূর্ণাঙ্গ কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হচ্ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীদের মুখস্থনির্ভর শিক্ষা থেকে বের করে এনে দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা,…
রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যার ঘটনায় করা মামলায় ২১ জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৯ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ এ এস এম শাহাদাৎ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। বিচার শুরু হওয়া আসামিরা হলেন, মো. মাহমুদ হাসান মাহিন ওরফে মাহমুদুল হাসান (মহিন), মো. তারেক রহমান রবিন, মো. টিটন গাজী, মো. আলমগীর, মো. মনির ওরফে লম্বা মনির,…
রংপুর মহানগরীর মডার্ন মোড়ে ঢাকা-গামী একটি বাসের চাপায় আবুল কাশেম (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং প্রায় দুই ঘণ্টা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে রংপুর বিভাগের পাঁচ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। রোববার সকাল ১০টার দিকে তুলা উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম মিঠাপুকুর উপজেলার ছড়ান বালুয়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় জিয়াদ পুকুর দাখিল মাদ্রাসার সহকারী সুপারইনটেনডেন্ট ছিলেন এবং কর্মস্থলের কারণে নগরীর ধর্মদাস মিলনপাড়া এলাকায় বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর বয়সী সন্তান তাসফিয়াকে মাদ্রাসায় পৌঁছে দিতে রাস্তার…
জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজার নামাজ রোববার বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদের অনুষ্ঠিত হবে। বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজার পর সংসদের নির্ধারিত চত্ত্বরে তাকে সমাহিত করা হবে। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এই তথ্য জানা যায়। এদিকে মরদেহ জানাযার জন্য পঞ্চগড়ে নিয়ে আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে বিমানবাহিনীর হেলিকপ্টার উড্ডয়নে অপারগতা প্রকাশ করায় পঞ্চগড়ে মরদেহ আনা সম্ভব হচ্ছে না বলে নিশ্চিত করেন তার পরিবার। তবে মরদেহ আনা না হলেও পঞ্চগড় সদর,আটেয়ারী ও তেঁতুলিয়ায় গায়েবানা জানাযার আয়োজন করা হয়। রোববার ভোর ৪টা ১৮ মিনিটে শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সময়…
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সুদীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন।’ একই সঙ্গে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য,…
দ্বিতীয় দফায় সাজেক ভ্যালী ছেড়েছেন আটকে পড়া আরো ৪১১ জন পর্যটক। শুক্রবার সকালে নৌকা ও বাঁশের ভেলাতে করে পর্যটকদের ডুবে যাওয়া রাস্তা পার করিয়ে দেওয়া হয়। এর আগে সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় বৃহস্পতিবার ১৫০ জন পর্যটক সাজেক থেকে চলে গেছেন। বর্তমানে সাজেক ভ্যালীতে কোন পর্যটক নেই। সাজেক ভ্যালীর রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেববর্মন এসব তথ্য নিশ্চিত করেন। প্রশাসন ও সাজেক ভ্যালীর রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সূত্রে জানা গেছে, টানা বর্ষণের ফলে রাঙামাটির মাচালং-বাঘাইহাট-দীঘিনালাসহ মূল রাস্তার বিভিন্ন স্থানে প্লাবিত হয়। এতে সাজেক ভ্যালীতে ৫৬১ পর্যটক আটকা পড়েন। আটকে পড়া পর্যটকদের সমিতির পক্ষ থেকে বিনা ভাড়ায় রাখার ব্যবস্থা…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তি আলোচনার উদ্যোগ নিলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আপাতত যুদ্ধ থামানোর কোনো লক্ষণ দেখাচ্ছেন না। ক্রেমলিনের ঘনিষ্ঠ তিনটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার পর পুতিন যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে আরও অনড় অবস্থান নিয়েছেন। পরিচয় গোপন রাখার শর্তে কথা বলা তিনটি সূত্রের মধ্যে দুজনের মতে, প্রায় পাঁচ বছরে গড়ানো এই যুদ্ধে আগামী কয়েক মাসে সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। পুতিনের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করেন এমন একটি সূত্র জানান, সামনের মাসগুলোতে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। এই তথ্য এমন সময়ে সামনে এলো, যখন গত সোমবার ট্রাম্প দাবি…
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বৃহস্পতিবার তার জন্মস্থান মাশহাদে দাফন করা হয়েছে। দেশটির অন্যতম পবিত্র ধর্মীয় স্থাপনা ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। এতে এক সপ্তাহব্যাপী জানাজা, শোকযাত্রা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের সমাপ্তি ঘটে। দাফনের আগে খামেনির মরদেহ একটি ট্রাকে করে মাশহাদের জনাকীর্ণ সড়ক দিয়ে নেওয়া হয়। ট্রাকের দুই পাশে সাদা পাগড়ি পরা আলেমরা হেঁটে যান। কালো পোশাক পরিহিত লাখো শোকাহত মানুষ ইরানের জাতীয় পতাকা, খামেনির ছবি এবং বিপ্লবী স্লোগানসংবলিত লাল প্ল্যাকার্ড হাতে শোকযাত্রায় অংশ নেন। এ সময় অনেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের স্লোগান দেন। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় খামেনি…
রাজধানীর বংশাল মুকিম বাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন তার খালাতো ভাই নাজমুল হোসেন (৩৩)। শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে মুকিম বাজার চুরিওয়ালা পঞ্চায়েত কবরস্থানের বিপরীত পাশে একটি চারতলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে। দেলোয়ারের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। বাড়িটির তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। হাসপাতালে তুষার ইসলাম রিফাত নামে তার দোকানের এক কর্মচারী জানান, মুকিম বাজার মসজিদের পাশে বাইক পার্ক সেন্টার নামে একটি মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে দেলোয়ারের। সেই দোকানেরই কর্মচারী দগ্ধ নাজমুল। বাড়িটির নিচ তলায়ও দেলোয়ারের ব্যবসায়িক মালামাল রাখার গোডাউন রয়েছে। ভোরে বাসার নিচতলায় গ্যাস…

