সাতক্ষীরার দেবহাটায় প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার দেবহাটায় প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাতক্ষীরার দেবহাটায় সাহানারা বেগম (৩৮) নামের এক প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চক মোহাম্মাদালীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাহানারা বেগম সখিপুর ইউনিয়নের চক মোহাম্মাদালীপুর গ্রামের মৃত জাহিদ হোসেনের স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ওই নারীকে নিজ বাড়ির একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। সকালে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, কয়েক বছর আগে তার স্বামী জাহিদ আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর সংসারের স্বচ্ছলতা ফেরাতে তিনি বিদেশে যান। সম্প্রতি দেশে ফিরে আসেন ওই নারী। তবে কী কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিতভাবে কোনো কারণ জানাতে পারেননি।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর