রাজধানীর পৃথক স্থান থেকে ৩ মরদেহ উদ্ধার

Advertisement
Advertisement

রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে আনন্দবাজারের অমর একুশে হলের সামনের ফুটপাত ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ তিনটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন জানান, সকালে আনন্দবাজারের অমর একুশে হলের পাশের ফুটপাত থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তাদের পরিচয় জানা না গেলেও বিকালে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল আঙুলের ছাপের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করে।

শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন বংশালের আমান হোসেন (৬০) ও মতিঝিলের হাবিব (৫০)। তারা দুজন ভবঘুরে জীবনযাপন করতেন। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

এদিকে শাহবাগ থানার আরেক উপপরিদর্শক (এসআই) মো. স্বপন মিয়া জানান, সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তিও ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক দলকে খবর দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর