নেত্রকোনায় পাচারকালে ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

নেত্রকোনায় পাচারকালে ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২
জব্দ করা সরকারি চাল ও হ্যান্ডট্রলি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোনার মদনে পাচারকালে দুই চালকসহ একশ বস্তা সরকারি চাল ও দুটি হ্যান্ডট্রলি জব্দ করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামের মামুন মিয়া ওরফে মাসুম (২৮) ও আফার উল্লাহ (২৪)।

পুলিশ জানিয়েছে, ফতেপুর গ্রামের দিক থেকে সরকারি চাল বোঝাই করে দুটি হ্যান্ডট্রলি মদন উপজেলা সদরের দিকে নিয়ে যাওয়ার সময় মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় হ্যান্ডট্রলি দুটিতে ১০০ বস্তা সরকারি চাল পাওয়া যায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম জানান, জব্দ করা চালের পরিমাণ আনুমানিক পাঁচ টন। এর পাশাপাশি খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ১৩৫টি খালি বস্তাও উদ্ধার করা হয়েছে। চালগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল, সে বিষয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে এবং পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর