৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগে বাধা নেই

৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগে বাধা নেই
ছবি: বাসস
Advertisement
Advertisement

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার এ রায় দেন।

রায়ের পর এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, আপিল বিভাগের এ রায় সরকারের পক্ষে এবং এর মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নিয়োগে যে আইনি জটিলতা ছিল, তা দূর হয়েছে। ফলে ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথ এখন উন্মুক্ত হলো।

তিনি বলেন, এই রায় প্রাথমিক শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

মামলার পটভূমিতে জানা যায়, ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চাকরিকালের ৫০ শতাংশ গণনা করে গ্রেডেশন তালিকা প্রণয়ন, জ্যেষ্ঠতা নির্ধারণ এবং বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক সুবিধা দেওয়ার দাবিতে হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের শুনানি শেষে ২০১৯ সালের ১১ মার্চ হাইকোর্ট রুল আংশিক মঞ্জুর করেন।

ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের নিষ্পত্তি করে বৃহস্পতিবার আপিল বিভাগ জানিয়ে দেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad