খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ইতি (১৭) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। ইতি রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে স্থানীয় জুলফিকার রহমানের মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, রাতে পড়াশোনা শেষে বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিল ইতি। ওই সময় মোটরসাইকেলে এসে কয়েকজন তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খুলনা সদর থানার এসআই আব্দুস সাত্তার জানান, ‘ইতির পায়ে গুলি লেগেছে। ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।’
পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, আহত ইতি খুলনার এক শীর্ষ সন্ত্রাসীর আত্মীয়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি।


