সরকার দেশের মানুষের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাত ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং ভোগান্তি কমাতে রাজধানীসহ বড় শহরকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থা থেকে ধীরে ধীরে সরে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে চিকিৎসার জন্য গ্রামের মানুষকে আর শহরমুখী হতে হবে না। জেলা ও উপজেলা পর্যায়েই আধুনিক চিকিৎসার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এতে একদিকে মানুষের ভোগান্তি কমবে, অন্যদিকে তৃণমূলের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী হবে। উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। প্রতিটি ইউনিয়ন ও…
Author: টাইমস রিপোর্ট
নোয়াখালীর চাটখিলে পুলিশের আলাদা অভিযানে থাইল্যান্ডের জুয়া খেলার মূল হোতাসহ ৬ জুয়াড়ী, ৫ বছরের সাজাপ্রাপ্ত ১ পলাতক আসামী এবং ধর্ষণের চেষ্টা মামলার আসামীসহ দশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার চাটখিল থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। দুপুরে গ্রেপ্তারকৃতদের বিচারকাজ সম্পন্ন করার জন্য আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারের চাটখিল-রামগঞ্জ প্রধান সড়কের পাশে স্থানীয় জুয়াড়ী ইকবালের চায়ের দোকানের ভেতর জুয়া খেলা অবস্থায় আলামতসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আব্দুস ছাত্তার (৩৬), মো.…
কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা বিজিবি চেকপোস্টে যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের জন্য বহন করা ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ এবং দুইজনকে আটক করা হয়। সোমবার রাত সাড়ে ১০টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রামু উপজেলা প্রশাসন এবং উখিয়া উপজেলা প্রশাসনের সমন্বয়ে মরিচ্যা বিজিবি চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালীর বাসিন্দা মো. জাহেদ হোসেন (২৫) এবং মিনিট্রাক চালক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির বাসিন্দা সৈয়দ করিম (২৭)। বর্তমানে তিনি রামুর ফতেখাঁরকুল এলাকায় বসবাস করছেন। বিজিবি সূত্র জানায়, রামুর চৌমুহনী…
রাজধানীর গেন্ডারিয়া ঘুন্ডিঘর এলাকায় দুই অটোরিকশার সংঘর্ষে গোলাম মোস্তফা (৫২) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত গোলাম মোস্তফার ছেলে মো. ইউসুফ জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জের টংগিবাড়ী থানার হাসাইল গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে থাকেন। তার বাবা অটোরিকশা চালক। সকালে রিকশা নিয়ে বাসা থেকে বের হন। এরপর তারা জানতে পারেন, গ্যান্ডারিয়া এলাকায় দুর্ঘটনায় আহত হয়েছেন তার বাবা। পথচারীরা তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেছে। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে…
কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার রাতে দোহার হামাদ আন্তর্জাতিক বিমাননন্দর থেকে মরদেহগুলো নিয়ে রওনা হয়ে মঙ্গলবার সকালে সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-২২৬। নিহতরা সবাই কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন গাছবাড়ি গ্রামের আবদুল কাদির, মাজতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান ও জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ। গত ২১ জুন কাতারের আল শাহানিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ওই পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়। কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের কাউন্সেলর মোহাম্মদ মাশহুদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। দূতাবাস জানায়, ওয়েজ আর্নার্স…
ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলে গত সপ্তাহে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে। উদ্ধার অভিযান চললেও এখনও হাজারো মানুষ নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন। দেশটির জাতীয় পরিষদের প্রধান জর্জ রদ্রিগেজ সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, এ পর্যন্ত ৫ হাজার ৩৪ জন আহত হয়েছেন এবং ১৫ হাজার ৮৬৬ জন গৃহহীন হয়ে পড়েছেন। গত সপ্তাহে ভেনেজুয়েলায় পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। সোমবার উদ্ধারকাজ চলার মধ্যেই দেশটিতে আরও ৪ দশমিক ৬ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্যারিবীয় উপকূলের কারাবালেদার উত্তরে, ভূপৃষ্ঠের ১০…
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে ২০০২ সালের পর প্রথমবারের মতো শেষ ষোলোতে প্যারাগুয়ে। ঐতিহাসিক এই সাফল্য উদযাপনে মঙ্গলবার সারাদেশে জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পেনা লেখেন, ‘প্যারাগুয়ে কখনো হার মানে না! সরকারি ছুটি, অবশ্যই!’ প্যারাগুয়ের আইন অনুযায়ী, নির্বাহী বিভাগ বছরে অতিরিক্ত তিনটি সরকারি ছুটি ঘোষণা করতে পারে। ২০১০ সালের পর ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতীয় দল প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলে প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছিলেন। জার্মানির বিপক্ষে ম্যাচে প্রথমে জুলিও এনসিসোর গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। পরে কাই হাভার্টজ গোল করে জার্মানিকে সমতায় ফেরান। অতিরিক্ত সময়ে জার্মানির একটি…
কক্সবাজারে সেন্টমার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ দশ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ঘাট থেকে ‘এফবি সামিহা’ নামের একটি ফিশিং বোট ১০ জেলেকে নিয়ে গত ২৫ জুন মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। সোমবার সকাল ৯টার দিকে সেন্টমার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। দুপুর ১টার দিকে বোটে থাকা এক মাঝি মোবাইল ফোনে কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ আউটপোস্টে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল উদ্ধার অভিযান চালিয়ে…
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ, চারটি রামদা, দুটি কাটার ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো। গ্রেপ্তারকৃত হলেন—যশোরের আবুল হোসেন (৪০), গাজীপুরের এরশাদ ওরফে এরশাদুল (৪৩), রাজবাড়ীর হামিদুল বিশ্বাস (৩৭), ঝিনাইদহের আবুল কালাম (২৬) এবং নওগাঁর শাহাবুর রহমান ওরফে শাকিল (৩১)। তারা বর্তমানে গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১২টার পর শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকার পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটে…
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানী ঢাকায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে জুলাইকে কেন্দ্র করে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। সোমবার দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ‘জুলাই কেবল একটি মাস নয়, এটি আধিপত্যবাদের বিরুদ্ধে হুংকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়। জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে।’ সেলিম উদ্দিন অভিযোগ করেন, ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার…

