চাটখিলে পুলিশের আলাদা অভিযানে গ্রেপ্তার ১০

চাটখিলে পুলিশের আলাদা অভিযানে গ্রেপ্তার ১০
আলাদা মামলায় দশজনকে গ্রেপ্তার করেছে চাটখিল পুলিশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নোয়াখালীর চাটখিলে পুলিশের আলাদা অভিযানে থাইল্যান্ডের জুয়া খেলার মূল হোতাসহ ৬ জুয়াড়ী, ৫ বছরের সাজাপ্রাপ্ত ১ পলাতক আসামী এবং ধর্ষণের চেষ্টা মামলার আসামীসহ দশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার চাটখিল থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। দুপুরে গ্রেপ্তারকৃতদের বিচারকাজ সম্পন্ন করার জন্য আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারের চাটখিল-রামগঞ্জ প্রধান সড়কের পাশে স্থানীয় জুয়াড়ী ইকবালের চায়ের দোকানের ভেতর জুয়া খেলা অবস্থায় আলামতসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আব্দুস ছাত্তার (৩৬), মো. সোহেল হোসেন (৩৫), নুর নবী (৩৪), মো. কবির হোসেন (৪১), ইকবাল (৪৫) এবং টিপু সুলতান (২৯)। তারা পরকোট ইউনিয়নের বাসিন্দা ।

এ দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা থেকে ধর্ষণের চেষ্টা মামলার আসামী আনোয়ার হোসেন (৫০), ফতেহপুর থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. ইব্রাহিম খলিল ওরফে মো. ইমন (২২), ঢাকার বিমানবন্দর এলাকায় ৫ বছরের সাজাপ্রাপ্ত চাটখিলের পলাতক আসামী আরমান হোসেন রাজু, খিলপাড়া ইউনিয়ন থেকে গাঁজাসহ ইয়াছিন আরাফাত সৌরভ (২২) নামে  যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আব্দুল মোন্নাফ জানান, গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে চাটখিল থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad