সদ্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন।
রোববার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে যোগদানপত্র তুলে দেন।
এর আগে শুক্রবার তথ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করার পর শনিবার তাকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।


