গণভোটের রায় না মানলে আন্দোলন চলবে: শফিকুর রহমান

গণভোটের রায় না মানলে আন্দোলন চলবে: শফিকুর রহমান
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর বিএনপি গণভোটের রায় মানতে চাইছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

তিনি বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দল একের পর এক আন্দোলন চালিয়ে যাবে। এক দফা আন্দোলনের ডাক দেওয়া হলে সবাইকে ঢাকায় যাওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার দুপুরে খুলনার শিববাড়ী মোড়ের বাবরি চত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান।

সরকারকে জুলুমবাজ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘জুলুমবাজির পতন হবে, জনগণের বিজয় হবে।’

আরও পড়ুন

পথসভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানীসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে খুলনার উদ্দেশে লংমার্চ শুরু করেন নেতাকর্মীরা। প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ এ কর্মসূচিতে দেড় হাজার গাড়ি অংশ নিয়েছে।

খুলনার পথসভা শেষে লংমার্চটি যশোরের মুড়ালীর মোড় ও ঝিনাইদহ বাস টার্মিনাল হয়ে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad