উত্তরায় ২ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

উত্তরায় ২ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার উত্তরায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে ১ লাখ ৪৮ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

রোববার রাত ৩টার দিকে জসীম উদ্দিন রোডে কিচেন হাউজের সামনে এঘটনা ঘটে। ছিনতাইকারীতের ধারালো অস্ত্রের আঘাতে আহত দুজন ভাঙারি ব্যবসায়ী  মো. মাসুদ রানা (৩৭) ও মো. আল-আমিন (৪২)। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত দুই ব্যবসায়ীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা  বাসায় ফিরে গেছেন। পুলিশ আরও জানায়, ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad