শৈলকুপায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ৩ জন কারাগারে

শৈলকুপায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ৩ জন কারাগারে
ঝিনাইদহের শৈলকুপা থানা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঝিনাইদহের শৈলকুপায় কিশোরীকে (১৭) দলবদ্ধ ধর্ষণ মামলায় তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, রোববার শৈলকুপা থানায় কিশোরীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন- উত্তর কচুয়া গ্রামের মাসুদ বিশ্বাস (৩০), হাবিবুর রহমান (৩৫) ও রইচ বিশ্বাস। তবে, পুলিশ মামলার প্রধান আসামি মোহাম্মদ এনামুল বিশ্বাসকে (৩২) গ্রেপ্তার করতে পারেনি।

কিশোরীর মা জানান, তার মেয়ের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে উত্তর কচুয়া গ্রামের এনামুল বিশ্বাস। দুইদিন আগে সে তার মেয়েকে ফোন করে ডেকে নেয়। পরে তার মেয়েকে বিলের মধ্যে নিয়ে গিয়ে বন্ধুরা মিলে ধর্ষণ করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, মামলার প্রধান আসামি এনামুল বিশ্বাসকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad