মেহেরপুরের গাংনী পৌরসভার পূর্বমালসাদহ গ্রাম থেকে মনিরুজ্জামান মনি নামের এক যুবককে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।
সোমবার ভোরে এ অভিযান চালায় সেনাবাহিনী গাংনী ক্যাম্পের একটি অভিযান দল।
মনিরুজ্জামান মনি গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক।
সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাংনী আর্মি ক্যাম্প মনির বাড়িতে অভিযান চালায়। অনুসন্ধান শেষে তার বাড়ির ছাদের ওপর থেকে ১টি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র রাখার অপরাধে মনিরুজ্জামান মনিকে আটক করা হয়। অবৈধ অস্ত্র রাখার অপরাধে মনির বিরুদ্ধে মামলা দায়েরের জন্য গাংনী থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।
মেহেরপুর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল জানান, ‘সেনাবাহিনী মনিরুজ্জামান নামের একজনকে থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনানুগ নিয়ম মেনে তাকে আদালতে পাঠানো হবে।’


