ঝিনাইদহে মাদক সেবনের সময় বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৪

ঝিনাইদহে মাদক সেবনের সময় বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৪
ছবি : টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহে মাদক সেবনের সময় বাবা-ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার রাতে শহরের দুটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিনজনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন কাঞ্চননগর উত্তরপাড়ার আল-আমিন ইসলাম (২৩), কলাবাগানপাড়ার রাকিবুল ইসলাম রকি (৩৮), তার ছেলে অন্তু ইসলাম (২২) ও আরাপপুর এলাকার মনিরুজ্জামান (৩৮)।

পুলিশ জানায়, সোমবার রাত ১১টার দিকে পুরাতন ধোপাঘাটা ব্রিজ এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সে সময় মাদক সেবনের সময় আল-আমিন, রাকিবুল ইসলাম রকি ও অন্তু ইসলামকে হাতেনাতে ধরা হয়। তাদের কাছে ২৭ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে আরাপপুর মোড় থেকে অস্বাভাবিক আচরণ করা অবস্থায় মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের এসআই মো. মুরাদুজ্জামান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে। আদালত তিন আসামিকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর গ্রেপ্তার অন্তু ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর