আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: রায়ের পর সীতাকুণ্ডে সড়ক অবরোধ

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: রায়ের পর সীতাকুণ্ডে সড়ক অবরোধ
রাস্তায় গাছ ও ট্রাক রেখে অবরোধ করা হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর সীতাকুণ্ডে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন তার সমর্থকরা। তবে নেতা-কর্মী ও এলাকাবাসীকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আসলাম চৌধুরীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করে বাতিলের চূড়ান্ত রায় দেন।

রায়ের খবর এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ নেতা-কর্মীরা সীতাকুণ্ডের ছোট দারোগারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। এতে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

এদিকে রায়ের পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসলাম চৌধুরী নেতা-কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান। পোস্টে একটি সংবাদমাধ্যমের ফটোকার্ড সংযুক্ত করে তিনি দাবি করেন, অ্যাটর্নি জেনারেলের ভাষ্যমতে ওই আসনে পুনর্নির্বাচন হলে তার প্রার্থিতায় কোনো আইনি বাধা থাকবে না।

বিষয়টি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল। তিনি বলেন, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad