পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
লাহোরে ছাদ ধসে নিহত শিশুদের স্বজনদের আহাজারি। ছবি: এপি/ ইউএনবি
Advertisement
Advertisement

পাকিস্তানের লাহোরের উপকণ্ঠে কাহনা এলাকায় একটি বেসরকারি কোচিং সেন্টারের ভবনের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগের বয়স সাত থেকে ১১ বছরের মধ্যে। আহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুও রয়েছে।

জরুরি সেবা সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র ফারুক আহমেদ জানান, স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার মধ্যে উদ্ধার অভিযান শেষ করে।

ঘটনার পরপরই ছাদ ধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে দুইজনকে আটক করা হয়েছে।

নিহত এক শিশুর স্বজন জহির জানান, ভবনটির ছাদের অবস্থা আগে থেকেই খুবই নাজুক ছিল। তার দাবি, শিশুদের ক্লাস চলাকালে ছাদের ওপর মেরামতের কাজ চলছিল।

আরও পড়ুন

তিনি বলেন, ‘হঠাৎ করেই ছাদটি অনেক শিশুর ওপর ভেঙে পড়ে। ছাদের ওপর অতিরিক্ত ওজন দেওয়াতেই এই দুর্ঘটনা ঘটেছে।’

স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ‘কার বাড়িতে আগে গিয়ে শোক জানাব, সেটাই বুঝতে পারছি না। সবাই সন্তান হারিয়েছেন।’

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

মরিয়ম নওয়াজ শরিফ একে ‘হৃদয়বিদারক ট্র্যাজেডি’ উল্লেখ করে বলেন, ‘১৪টি নিষ্পাপ শিশুর প্রাণহানি অপূরণীয় ক্ষতি। এই ঘটনায় যারাই দায়ী, তাদের আইনের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad