ভাঙ্গায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, দেড় ঘণ্টা বন্ধ মহাসড়ক

ভাঙ্গায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, দেড় ঘণ্টা বন্ধ মহাসড়ক
নিহত সুমন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

‎ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুমন (২০) নামে এক জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

ভাঙ্গা উপজেলায় মঙ্গলবার রাতে সংঘর্ষের ঘটনায় প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে হাসামদিয়া ও সদরদি গ্রামের কয়েকজন কিশোরের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সন্ধ্যার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ সময় অন্ধকারে ছোড়া গুলিতে সুমন নিহত হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছেন। তিনি ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুরিয়া সদরদি এলাকার মিলন বাবুর্চির ছেলে। তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সুমনের চাচাতো ভাই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।
‎
‎অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদরদি ও হাসামদিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত সাড়ে নয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। তিনি ফোর্সসহ ঘটনাস্থলে অবস্থান করছেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সংঘর্ষ শুরু হলে রাত আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল আবার শুরু হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad