সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি
ডক্টরেট ডিগ্রি হাতে রানি মূর্খাজি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বলিউডে প্রায় তিন দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার ‘লা ট্রোব বিশ্ববিদ্যালয়’ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন অভিনেত্রী রানি মুখার্জি। এটি একটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক সম্মানগুলোর একটি।

শুক্রবার মেলবোর্নে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের (আইএফএফএম)’ আয়োজনে ফেডারেশন স্কয়ারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

সম্মানসূচক ‘ডক্টর অব লেটার্স’ ডিগ্রি গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী। এ সময় তার পাশে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ভিক্টোরিয়ান প্রিমিয়ার জন ব্রাম্বি।

সন্মাননা গ্রহণের মুহূর্তে রানির পরনে ছিল লাল রঙের ডক্টরাল গাউন, কাঁধে একাডেমিক হুড এবং সাদা ট্যাসেলযুক্ত ভেলভেট ডক্টরাল ট্যাম। এ সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া পড়ে। এমন প্রাপ্তিতে অভিনেত্রীকে অভিনন্দন জানান তার ভক্ত-অনুরাগীরা।

আরও পড়ুন

আন্তর্জাতিক এই সন্মাননা পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী। তিনি বলেন, তাকে শুধু একজন ভারতীয় অভিনেত্রী হিসেবে নয়, ভারতীয় চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও সম্মানিত করা হয়েছে।কিশোরী বয়সে চলচ্চিত্রে পা রাখার সময় তার সামনে নির্দিষ্ট কোনো দিকনির্দেশনা ছিল না। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেই তিনি এগিয়ে গেছেন।

পর্দায় তার অভিনীত নারী চরিত্রগুলো প্রসঙ্গে রানি মুখার্জি বলেন, এসব চরিত্র দেশের সীমানা পেরিয়ে ভিন্ন সংস্কৃতির মানুষের হৃদয় ছুঁয়ে যাবে, এমনটা তিনি কখনো ভাবেননি।

এর আগেও ২০২৫ সালে রানি মূখার্জি ‘মিস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় শক্তিশালী অভিনয়ের জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মাননা’ পান, যা সাম্প্রতিক সময়ে তার অভিনয় জীবনের অন্যতম বড় অর্জন।

রানিকে সর্বশেষ দেখা গেছে ক্রাইম থ্রিলার ‘মর্দানি ৩’-তে। এ ছাড়া আসন্ন সিনেমা ‘কিং’-এ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও সুহানা খানের সঙ্গে তাকে বিশেষ উপস্থিতিতে দেখা যেতে পারে বলে খবর রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad