রাজধানীতে বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে মোছা. রত্না আক্তার নামের এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নিউমার্কেট থানা পুলিশ।

শনিবার দুপুরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

পরিবারের বরাত দিয়ে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে রত্না নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রত্না আক্তার সিলেট জেলার বাসিন্দা মো. দুলাল মিয়ার মেয়ে। প্রায় আড়াই মাস আগে তাকে এলিফ্যান্ট রোডের একটি ভবনের নবম তলার বাসিন্দা শাহজাহানের বাসায় গৃহকর্মীর কাজে আনা হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad