প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ছবি; সংগৃহীত
Advertisement
Advertisement

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খান। একই সঙ্গে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।

শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সরকার নির্ধারণ করবে। এর আগে এসব পদে নিয়োগের জন্য সুপারিশ প্রণয়নে একটি বাছাই কমিটি গঠন করেছিল তথ্য মন্ত্রণালয়।

অধ্যাপক নাহরিন ইসলাম খান দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা, গবেষণা ও নীতিনির্ধারণী কার্যক্রমে যুক্ত রয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জার্মানির মারবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। একই দেশে ফ্রেইবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ নীতি ও পরিবেশগত বিরোধ ব্যবস্থাপনা বিষয়ে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এ ছাড়া অস্ট্রিয়ার বোকু বিশ্ববিদ্যালয় থেকে জেন্ডার স্টাডিজে ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

বর্তমানে অধ্যাপক নাহরিন মাধ্যমিক শিক্ষাক্রমের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির উন্নয়ন ও সম্পাদনার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ‘হিট’ প্রকল্পের ন্যাশনাল এক্সপার্ট কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) যৌন হয়রানি ও ডিজিটাল সহিংসতা প্রতিরোধ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad