Author: টাইমস রিপোর্ট

স্বাগতিক যুক্তরাষ্ট্রকে নাটকীয় ৩-২ গোলে হারিয়ে দিয়েছে তুরস্ক। তবে এই হারের পরেও বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-তে শীর্ষস্থান ধরে রেখে নকআউট পর্বে উঠেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ম্যাচে জিতলেও বিশ্বকাপ মিশন এখানেই শেষ হয়েছে তুরস্কের। শুক্রবার অনুষ্ঠিত ম্যাচের আগেই যুক্তরাষ্ট্র গ্রুপসেরা হওয়া নিশ্চিত করেছিল। তিন ম্যাচ শেষে তাদের সংগ্রহ ছয় পয়েন্ট। শেষ ৩২-এর ম্যাচে আগামী ১ জুলাই তারা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার। একই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে সরাসরি নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। অন্য ম্যাচে তারা প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে। ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়া তুরস্ক শেষ ম্যাচে দারুণ লড়াই উপহার দেয়। অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করেন…

Read More

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে ০-০ গোলে ড্র করেছে। এই ড্রতেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শুক্রবার অনুষ্ঠিত ম্যাচের পর গ্রুপ ‘ডি’ থেকে স্বাগতিক যুক্তরাষ্ট্রের পেছনে দ্বিতীয় স্থানে থেকে শেষ ৩২ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। তিন ম্যাচে তাদের সংগ্রহ চার পয়েন্ট। অন্যদিকে সমান চার পয়েন্ট পেলেও গোল ব্যবধানে তৃতীয় স্থানে নেমে গেছে প্যারাগুয়ে। তবে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে তাদেরও নকআউট পর্বে ওঠার সম্ভাবনা রয়েছে। টনি পোপোভিচ-এর দল শুরুতে কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। ডান প্রান্ত দিয়ে জর্ডান বস ও ক্রিস্টিয়ান ভলপাতো কয়েকটি সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তে সফল হতে পারেননি।…

Read More

‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে নোয়াখালীতে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘বিশ্বব্যাপী মাদক সমস্যা: চলমান সংকট, নতুন চ্যালেঞ্জ ও উদ্ভাবনী সমাধান’। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ…

Read More

জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকির জন্য বিশেষ আন্তর্জাতিক স্বাস্থ্য তহবিল (ক্লাইমেট ফাইন্যান্স ফর হেলথ) গঠনের প্রয়োজন রয়েছে, জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, জলবায়ু নিয়ে অনেক পরিকল্পনা ও আলোচনা হয়েছে, এখন মানুষের জীবন রক্ষায় কার্যকর বাস্তবায়নের সময়। বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত ‘অ্যালায়েন্স ফর ট্রান্সফরমেটিভ অ্যাকশনস অন ক্লাইমেট অ্যান্ড হেলথ’ (এটিএসিএইচ) বিষয়ক উচ্চপর্যায়ের কৌশলগত সভায় তিনি এ আহ্বান জানান। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং এটিএসিএইচ যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো। এসব দেশে সংক্রামক ও অসংক্রামক রোগের প্রকোপ বাড়ছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে…

Read More

জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছাদূত তাহসান খান কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। এ সময় তিনি রোহিঙ্গা তরুণদের সঙ্গে মতবিনিময় করেন এবং শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বৃহস্পতিবার ক্যাম্প পরিদর্শনকালে তাহসান রোহিঙ্গা তরুণদের আশা-আকাঙ্ক্ষা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। আলোচনায় অংশ নেওয়া তরুণরা দীর্ঘদিন বাস্তুচ্যুত জীবনযাপনের অভিজ্ঞতা, নিরাপত্তাজনিত ঝুঁকি, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং প্রতিদিনের নানা সংকটের কথা তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষা, কমিউনিটির সহায়তা এবং বিভিন্ন অর্থবহ কর্মকাণ্ড কীভাবে তাদের মানসিকভাবে দৃঢ় থাকতে সহায়তা করছে, সে বিষয়েও কথা বলেন। তাহসান খান বলেন, রোহিঙ্গা তরুণদের দৃঢ়তা ও অদম্য মানসিকতা অনুপ্রেরণাদায়ক। বছরের পর…

Read More

মেহেরপুর সীমান্ত দিয়ে আবারও তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়। চলতি মাসে মেহেরপুর সীমান্তে এটি চতুর্থবারের মতো পুশইনের চেষ্টা বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তের ১৩৬ নম্বর প্রধান সীমান্ত পিলারের কাছে ১৩৫/৭-এস কাঁটাতারের গেট দিয়ে তিনজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। ধলা বিওপি সূত্র জানায়, রাতের কোনো এক সময় বিএসএফ তিনজনকে সীমান্তের কাঁটাতারের গেট পার করে বাংলাদেশের দিকে পাঠায়। ভোরে বিজিবি সদস্য ও স্থানীয়রা তাদের শূন্যরেখায় বাধা দিলে তারা নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নেন। পরে সকাল ৮টা থেকে…

Read More

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার শিশুসহ নয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কর্ণঝোড়া বিওপির টহল দল হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরে রাত ৯টার দিকে তাদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন—ভোলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জল দাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারবেকি গ্রামের নয়নতারা (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জল দাস (৪৬), লম্বরিয়া গ্রামের সুলক্ষী (৪২) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১)। তাদের সঙ্গে থাকা চারজন শিশুদেরও আটক করা হয়েছে। পুলিশ ও বিজিবি জানায়, স্থানীয় একটি মানবপাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া,…

Read More

নওগাঁর ধামইরহাটে সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য বৃদ্ধ মায়ের ওপর হামলার অভিযোগে এক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, প্রথমে ইট দিয়ে মায়ের মাথায় আঘাত এবং পরে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেওয়া হয়। গ্রেপ্তার আসাদুজ্জামান শামীম (৩৭) উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা। তিনি ৬৭ বছর বয়সী আনজুমান আরার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনজুমান আরার নামে থাকা জমিজমা নিজের নামে লিখে নিতে দীর্ঘদিন ধরে তাকে চাপ দিয়ে আসছিলেন শামীম। অভিযোগ অনুযায়ী, গত ৭ জুন তিনি হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর ১৪ জুন আবারও…

Read More

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত চার হাজার ৩০০ বাসিন্দা। দেশটিতে পরপর ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর ধ্বংসস্তূপে আটকে পড়া শত শত মানুষকে উদ্ধারে দিনরাত অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় শত শত মানুষ এখনো নিখোঁজ রয়েছেন, আর হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এদিকে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তৈরি একটি ওয়েবসাইটে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষ নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত…

Read More

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইমেরিটাস অধ্যাপক পদে অধ্যাপক এবিএম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই পদে দায়িত্ব পালনের সময় উত্তোলিত সব বেতন-ভাতা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এবিএম আবদুল্লাহ চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অফিস আদেশে বলা হয়, ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশনে আলোচ্যসূচির বাইরে একজন সদস্যের প্রস্তাবের ভিত্তিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়। পরে একই সভায় অধ্যাপক এবিএম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, সংশ্লিষ্ট নিয়োগ…

Read More