সোমেশ্বরী নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

সোমেশ্বরী নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
Advertisement
Advertisement

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৫ ঘণ্টা পর আশিক (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার শিবগঞ্জ ঘাট এলাকা থেকে নিখোঁজ হয় সে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরীদল উদ্ধার অভিযান শুরু করে প্রায় ৫ ঘণ্টা পর বিকালে তার মরদেহ উদ্ধার করে। আশিক দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ঈশ্বরখলা কান্দিয়া গ্রামের খোশ মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। এদিন দুপুরে অন্যদের সঙ্গে সোমেশ্বরী নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে স্রোতে তলিয়ে যান তিনি।

দীর্ঘ সময় তার কোনো খোঁজ না পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন এবং প্রায় ৫ ঘণ্টা পর আশিকের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় প্রথমে নদীতে জাল ফেলে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। বিকাল ৫টার দিকে ডুবুরীদল আশিকের মরদেহ উদ্ধার করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad