বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষকদল সভাপতি নিহত

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষকদল সভাপতি নিহত
Advertisement
Advertisement

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বারুইপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল।

মঙ্গলবার রাতে ফকিরগাট উপজেলার নিয়তির মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আহতকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে।

তিনি আরও বলেন, হতাহতরা মোটরসাইকেলে করে বারুইপাড়া থেকে ফকিরহাট যাচ্ছিল। নিয়তির মোড় এলাকায় দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad