বরগুনায় ১৯০০ ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদলের সাবেক সদস্য সচিব

বরগুনায় ১৯০০ ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদলের সাবেক সদস্য সচিব
বরগুনায় ১৯০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বরগুনায় ১ হাজার ৯০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৬০ হাজার টাকা সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বরগুনার আমতলী পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান ওরফে জনি গাজী ও মাদক কারবারি সুজন হাওলাদার।

মঙ্গলবার সন্ধ্যায় আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পুলিশের একটি দল খোন্তাকাটা বটতলা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আবদুল্লাহ আল নোমান ওরফে জনি গাজী ও সুজন হাওলাদারকে আটকের পর তাদের তল্লাশি করে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার মাদক বিক্রির টাকা জব্দ করে পুলিশ।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, মাদক, ইভটিজিং, চাঁদাবাজি, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad