পল্ল­বীতে সাবেক এমপি ইলিয়াস মোল্লাহর বাসায় পুলিশের অভিযান

পল্ল­বীতে সাবেক এমপি ইলিয়াস মোল্লাহর বাসায় পুলিশের অভিযান
ফাইল ছবি: বাসস
Advertisement
Advertisement

ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর পল্ল­বীর বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।

তিনি বাসায় অবস্থান করছেন এমন খবর পেয়ে মঙ্গলবার মধ্যরাতে অভিযানটি চালায় পল্লবী থানা পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে অভিযান শেষে বাসা থেকে বের হয় পুলিশ। তবে ইলিয়াস উদ্দীন মোল্লাহকে বাসায় পাওয়া যায়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, পুলিশের কাছে খবর ছিল ইলিয়াস উদ্দীন মোল্লাহর বাসায় অবস্থান করছেন। মঙ্গলবার রাতে তার পল্লবীর ১২ নম্বর সেকশনের প্রিন্স বাজারের পেছনের বাসায় অভিযান চালানো হয়। তবে বাসা তল্লাশি করে তাকে পাওয়া যায়নি।

গত কয়েকদিন ধরে ইলিয়াস মোল্লা ফেসবুক লাইভে এসে বক্তব্য দেওয়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পলাতক নেতাকর্মীরা সক্রিয় হতে পারেন এমন আশঙ্কায় স্থানীয়ভাবে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পুলিশের প্রতি চাপ প্রয়োগ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad