Author: টাইমস রিপোর্ট

পাবনায় অভিযান চালিয়ে অবৈধ দুটি স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাংলাবাজার এলাকার এস.টি. ফুড অ্যান্ড বেভারেজ এবং পৌর এলাকার পাবনা ফুড অ্যান্ড বেভারেজে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি অবৈধভাবে স্যালাইন উৎপাদন করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠান দুটিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে উৎপাদিত স্যালাইন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আগে একইদিন সকালে বাংলাবাজার এলাকায় ইউনিসাল ফুড…

Read More

শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, শারীরিক বিকাশে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মৃত্যু ঝুঁকি হ্রাস ও রাতকানা রোগ প্রতিরোধে চাঁদপুর জেলায় এবছর ৩ লাখ ৬৬ হাজার ৮৮১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। মঙ্গলবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিভিল সার্জন মোহাম্মদ নুর আলম দীন। তিনি বলেন, আগামী ২৮ জুন দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। ঐদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি বলেন, জেলার ৮ উপজেলার দুটি পৌরসভায় ৬ থেকে…

Read More

পুরান ঢাকার টিকাটুলির ঐতিহাসিক রোজ গার্ডেনে এখন আর আগের মতো গোলাপের সমারোহ নেই। বাগানের অনেক গাছে ফুল নেই, কিছু গাছ শুকিয়েও গেছে। একই সঙ্গে কমেছে রাজনৈতিক আনাগোনাও। একসময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকত প্রাঙ্গণটি। এখন সেই দৃশ্য অনেকটা অতীত। তবে রাজনৈতিক উপস্থিতি কমে গেলেও দর্শনার্থীদের আগ্রহে ভাটা পড়েনি। প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ইতিহাসপ্রেমী ও সাধারণ মানুষ ঘুরতে আসছেন এখানে। রাজনৈতিক পরিচয়ের গণ্ডি পেরিয়ে রোজ গার্ডেন এখন অনেকের কাছে একটি ঐতিহাসিক ও স্থাপত্য ঐতিহ্যের নিদর্শন। সোমবার সরেজমিনে দেখা যায়, মূল ভবন ও প্রাঙ্গণ পরিচ্ছন্ন রয়েছে। কয়েকজন কর্মীকে বাগান ও ভবনের রক্ষণাবেক্ষণের কাজে ব্যস্ত দেখা যায়। ভবনের…

Read More

সাভারে ভাকুর্তা পুলিশ ফাঁড়ি থেকে ছাত্র হত্যা মামলার আসামি পালানোর ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই এএসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে তদন্তের পর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে। তারা হলেন- সাভার মডেল থানার ভাকুর্তা ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম, এএসআই খায়রুল আলম ও কনস্টেবল তোফায়েল। মঙ্গলবার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ছাত্র হত্যা মামলার এজহারনামার আসামি এবং ভাকুর্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি আশাব উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভাকুর্তা ফাঁড়িতে নিয়ে আসা…

Read More

অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা আয়োজনই শিক্ষা সংস্কারের প্রথম ধাপ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। দেশের শিক্ষা ব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে ‘এক ছাতার নিচে’ পরিচালনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এ মন্তব্য করেন তিনি। মঙ্গলবার চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নিয়ে শিক্ষাখাত সংস্কারের বিষয়ে সরকারের নানাবিধ পরিকল্পনার কথা তুলে ধরেন এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূর করে একটি অভিন্ন মানদণ্ড প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার অভিন্ন বিষয়গুলোতে একই প্রশ্নপত্রে পরীক্ষার…

Read More

বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির খবরকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে জেলা প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথিত গণবিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে পর্যটন স্পট বন্ধ বা ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর। জেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলার নাম ও স্বাক্ষর ব্যবহার করে বিভিন্ন পর্যটন এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞা…

Read More

ফিফা বিশ্বকাপকে ঘিরে মাদারীপুরের শিবচর উপজেলার মোল্লাকান্দি গ্রাম এখন যেন ছোট্ট এক আর্জেন্টিনা। প্রিয় দল ও খেলোয়াড়দের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গ্রামের প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে টানানো হয়েছে আর্জেন্টিনার তারকা ফুটবলারদের ছবি, ব্যানার ও ফেস্টুন। সাজসজ্জায় মোড়ানো এই সড়ক দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। শিবচর উপজেলার মোল্লাকান্দি গ্রামের আর্জেন্টিনা সমর্থকদের আশা, এবারের বিশ্বকাপও জিতবে তাদের প্রিয় দল। বিশ্বকাপের আমেজে পুরো গ্রামজুড়ে চলছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের অনেকেই মোল্লাকান্দিকে এখন মজা করে ‘আর্জেন্টিনা গ্রাম’ বলেও ডাকছেন। সরেজমিনে দেখা যায়, গ্রামের প্রধান সড়কের দুই পাশে আর্জেন্টিনার পতাকার পাশাপাশি শোভা পাচ্ছে দলের তারকা ফুটবলারদের বড় বড় ছবি। বিভিন্ন মোড়ে বাসানো হয়েছে বিলবোর্ড। কেউ হাতে…

Read More

‎ফরিদপুরের বোয়ালমারীতে মাদক ব্যবসায়ী সন্দেহে মামুন মোল্লা (৪২) নামে এক ব্যক্তিকে গণপিটুনি ও তার ব্যবহৃত প্রাইভেটকারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে ঘটনার পর পুলিশি তল্লাশিতে ওই ব্যক্তির কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি। ‎সোমবার সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ‎স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অপরদিকে তার পরিবারের দাবি, অতীতের অভিযোগকে কেন্দ্র করে তার ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা করা হয়েছে। ‎ ‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে মামুন মোল্লা একটি প্রাইভেটকার নিয়ে এলাকায় আসলে কয়েকজন তাকে মাদক ব্যবসায়ী বলে চিহ্নিত করে। একপর্যায়ে সেখানে লোকজন জড়ো হয়ে তাকে মারধর করে। পরে উত্তেজিত…

Read More

চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর প্রায় ৩০ বছর পর তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল চেয়ে করা বাদীর আবেদন নথিভুক্ত করেছে আদালত। মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে সকালে বিচারকের উপস্থিতিতে এক পুলিশ কর্মকর্তা বিচারকের আদেশ পড়ে শুনিয়ে জানান, বাদীপক্ষের আবেদন মঞ্জুর করা হয়েছে। পূর্বের লাশ উত্তোলনের আদেশ বাতিল করা হইল। সেই অনুযায়ী বিভিন্ন গণমাধ্যমে ‘লাশ উত্তোলনের আদেশ বাতিল করা হয়েছে’ বলে সংবাদ প্রচারিত হয়। পরবর্তীতে প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম নিশ্চিত করেন, লাশ উত্তোলন আদেশ বাতিল হয়নি, বাদীপক্ষের আবেদনটি নথিভুক্ত রাখা হয়েছে। এ…

Read More

কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে রাসেল মিয়া (৩০) নামে এক ব্যবসায়ীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল মিয়া একই গ্রামের বাসিন্দা। তিনি ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর গ্রামের ছাইদুর রহমানের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলেন রাসেল মিয়া। ওই টাকা পরিশোধে দেরি হওয়ায় কয়েক দিন আগে রাসেলের সঙ্গে ছাইদুর রহমান, মামুন, সুমন, হিমেলসহ কয়েকজনের বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, ওই ঘটনার জেরে সোমবার সকাল ৯টার দিকে রাসেলকে বাড়ি থেকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে…

Read More