সাভারে আসামি পালানোর ঘটনায় তিন পুলিশ সদস্য প্রত্যাহার

সাভারে আসামি পালানোর ঘটনায় তিন পুলিশ সদস্য প্রত্যাহার
সাভার মডেল থানা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাভারে ভাকুর্তা পুলিশ ফাঁড়ি থেকে ছাত্র হত্যা মামলার আসামি পালানোর ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই এএসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে তদন্তের পর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।

তারা হলেন- সাভার মডেল থানার ভাকুর্তা ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম, এএসআই খায়রুল আলম ও কনস্টেবল তোফায়েল। মঙ্গলবার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ছাত্র হত্যা মামলার এজহারনামার আসামি এবং ভাকুর্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি আশাব উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভাকুর্তা ফাঁড়িতে নিয়ে আসা হয়। দুপুরে ফাঁড়ি থেকে আকস্মিকভাবে দৌড়ে পালিয়ে যান আশাব উদ্দিন।

এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুর মোহাম্মদ জানান, আসামি আওয়ামী লীগ নেতা পালিয়ে যাওয়ার ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে গাফিলতির প্রমাণ মেলায় দুই এএসআই এবং একজন কনস্টেবলকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad