জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরমধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে কার্যদিবস শুরু করলেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন এবং একইসঙ্গে বিউগলে বাজানো হয় করুন সুর।
এরপর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে সই করেন।
রাষ্ট্রপতির সফর ঘিরে ভোর থেকেই স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়।


