পাবনায় অবৈধ ২টি স্যালাইন কারখানাকে জরিমানা, সিলগালা একটি

পাবনায় অবৈধ ২টি স্যালাইন কারখানাকে জরিমানা, সিলগালা একটি
অবৈধ স্যালাইন কারখানায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে পাবনা সদর উপজেলার বাংলাবাজার এলাকায়। ছবি : টাইমস
Advertisement
Advertisement

পাবনায় অভিযান চালিয়ে অবৈধ দুটি স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাংলাবাজার এলাকার এস.টি. ফুড অ্যান্ড বেভারেজ এবং পৌর এলাকার পাবনা ফুড অ্যান্ড বেভারেজে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি অবৈধভাবে স্যালাইন উৎপাদন করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠান দুটিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে উৎপাদিত স্যালাইন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এর আগে একইদিন সকালে বাংলাবাজার এলাকায় ইউনিসাল ফুড বেভারেজ নামের একটি স্যালাইন প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে স্যালাইন তৈরী ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad