হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ডের দায়িত্ব পালনে বাধা নেই

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ডের দায়িত্ব পালনে বাধা নেই
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ধর্মমন্ত্রীর নেতৃত্বে গঠিত নতুন বোর্ডের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক রুশদ হক।

বৃহস্পতিবার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

গত ২ সেপ্টেম্বর আগের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও সদস্যদের অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন বোর্ড গঠন করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে ধর্মবিষয়ক মন্ত্রী ট্রাস্টের চেয়ারম্যান হয়েছেন। সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী ও সংসদ সদস্য সুবর্ণা সিকদারকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং তপন চন্দ্র মজুমদারকে সদস্য ও ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

আরও পড়ুন

প্রজ্ঞাপনে বলা হয়, পদাধিকারবলে নিযুক্ত ট্রাস্টি ছাড়া অন্য ট্রাস্টিদের মেয়াদ হবে তিন বছর। তবে নতুন ট্রাস্টি নিয়োগ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। সরকার প্রয়োজনে যেকোনো সময় অন্য ট্রাস্টিদের পরিবর্তন করতে বা তাদের পদ শূন্য ঘোষণা করতে পারবে।

নতুন বোর্ড গঠনের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আগের কমিটির ট্রাস্টি দীপক কুমার পালিত। গত ১৩ অক্টোবর বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি তামান্না রহমান খালিদির হাইকোর্ট বেঞ্চ নতুন বোর্ড গঠনের প্রজ্ঞাপন স্থগিত করে রুল জারি করেন।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব। বৃহস্পতিবার শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক রুশদ হক বলেন, ২০২৪-২৫ সালে একটি কমিটি গঠন করা হয়েছিল। তবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আইনে সরকার প্রয়োজন মনে করলে ট্রাস্টিদের পরিবর্তন ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad